বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাতভর ধর্ষণের পর সকালে যুবতীর শরীরে ভাতের গরম মাড় ঢেলে ধর্ষণকারীদের নির্মমতা

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার এক যুবতী শ্রমিককে (২৫) বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের পর শরীরে গরম মাড় ঢেলে দিয়েছে ধর্ষণকারীরা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শ্রীপুর পৌর এলাকার মাধখলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মকবুল হোসেন (২৫), বৈরাগীরচালা গ্রামের সফর আলীর ছেলে নূরু মিয়া (৬০) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খয়রা গ্রামের আমজাদ আলীর ছেলে বাবুলুর রহমান (৩৫)। তবে ধর্ষক সাহাব উদ্দিনকে (৫০) গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময় কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ধর্ষণে সহযোগিতা ও দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি ‘ধর্ষক’ সাহাবউদ্দিনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তরুণীর বাবা জানান, সোমবার তিনি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেলে তার মা প্রতিবেশী এক আত্মীয়র বাড়িতে যান। ওই সুযোগে আগে থেকে ওঁতপেতে থাকা সাহাবউদ্দিন তার তিন সহযোগীকে নিয়ে ঘরে ঢুকে তার মেয়ের মুখ বেঁধে ফেলে। এরপর মেয়েকে তুলে নিয়ে সাহাবউদ্দিনের বাড়ির একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। তরুণীর বাড়ি থেকে সাহাবউদ্দিনের বাড়ি মাত্র ১০০ থেকে ১৫০ গজ দূরে। ঘরে আটকে রেখে রাতভর তাকে ধর্ষণ করে সাহাবউদ্দিন। পরদিন মঙ্গলবার সকালে প্রতিবেশী এক বৃদ্ধার মাধ্যমে জানতে পারেন তার মেয়েকে আটকে রেখেছে সাহাবউদ্দিন।

নির্যাতিতা যুবতীরর মা জানান, তার মেয়েকে উদ্ধারের সময় সাহাবউদ্দিন ক্ষিপ্ত হয়ে চুলা থেকে ফুটন্ত মাড়সহ ভাতভর্তি হাঁড়ি তুলে এনে তার মেয়ের পিঠে ঢেলে দেয়। এতে তার মেয়ের ঘাড় ও পিঠসহ বাঁ পায়ের কিছু অংশ পুড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় যুবতীকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়েছে।

এ ঘটনায় নির্যাতিতা যুবতীর বাবা বাদী হয়ে ধর্ষক সাহাবউদ্দিন ও তার তিন সহযোগীকে অভিযুক্ত করে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় শ্রীপুর থানায় মামলা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত