বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাতে ফুলশয্যা, সকালে বরের লাশ

নাটোর সদর উপজেলার একটি গ্রামে নব বিবাহিত এক প্রবাসী যুবকের লাশ পাওয়া গেছে। উপজেলার ঋষি নওগাঁ গ্রামে ফুলশয্যার ঘরের পাশে একটি আম গাছ থেকে বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আব্দুর রহিম (৩৫)। তিনি সৌদি আরবে থাকতেন। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ও এলাকাবাসীর ভাষ্য, বুধবার পাশের খোলাবাড়িয়া গ্রামে আব্দুর রহিমের বিয়ে হয়। আনুষ্ঠানিকতা শেষে বর ও কনেকে ফুলশয্যার ঘরে পাঠানো হয়। সকালে ফুলশয্যার ঘরের পাশের একটি আমগাছের ডালে আব্দুর রহিমের ঝুলন্ত লাশ পাওয়া যায়। কনে তখনো ঘুমিয়ে ছিলেন। নজরুল ইসলাম জানান, পুলিশ আব্দুর রহিমের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল কাদেরের ভাষ্য, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা, বোঝা যাচ্ছে না। নববধূ ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বয়স মাত্র ১৩ বছর। এ নিয়ে রহিম কিছুটা সমালোচিত হয়েছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে