বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাস্তায় মাছির মতো লোক মরছে : ওবায়দুল কাদের

বাংলাদেশে এত সুন্দর রাস্তা আগে কখনো দেখেনি কেউ। সেই রাস্তায় পাখির মতো, মাছির মতো লোক মরছে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকেলে জাতীয় গণ গ্রন্থগারে শওকত ওসমান মিলনায়তনে ‘ট্যানারি শিল্প স্থানান্তর-পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ভারতে প্রতি ঘণ্টায় ১৭ জন মানুষ মারা যান সড়ক দুর্ঘটনায়। সেখানে আমাদের দেশে দিনে ৫ জন মানুষ মারা গেলেই বিশেষ কলামে ছাপা হয়। আপনারা (সাংবাদিকরা) নিউজ ছাপান তবে এমনভাবে ছাপাবেন না যাতে আমাদের খারাপ লাগে। দেশ এগিয়ে যাচ্ছে এটা তো অস্বীকার করতে পারবেন না। আমরা চারলেন রাস্তা করছি। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করছি। মেট্রোরেল করছি।

ওবায়দুল কাদের বলেন, পার্টির ভেতরে এখনো বসন্তের কোকিল আছে। এসব কোকিল দিয়ে দল চলে না। দল ক্ষমতায় আছে বলেই এসব কোকিলরা আছে। ক্ষমতা হারালে এদের হাজার পাওয়ারে লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না। পার্টির মধ্যে যারা সংগঠন বহির্ভূত কাজ করবেন তাদের ছাড় দেয়া হবে না। এর আগে ঢাকা কলেজ, গুলিস্তান ফুলবাড়িয়ায় হকার উচ্ছেদে, গাইবান্ধা ও সর্বশেষ সিরাজগঞ্জের সাংবাদিক হত্যা ঘটনায় কাউকে ছাড় দেয়া হয়নি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন দলের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ