বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের কথা ট্রাম্পকে ‘জানাননি’ ছেলে

রাশিয়ার এক নারী আইনজীবীর সঙ্গে বৈঠকের কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়নি বলে দাবি করেছেন তাঁর বড় ছেলে ট্রাম্প জুনিয়র।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের কাছে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্টের ছেলে।

২০১৬ সালের জুনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিৎসকায়ার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প জুনিয়র, তাঁর ভগ্নিপতি জেরেড কুশনার ও ডোনাল্ড ট্রাম্পের প্রচার দলের চেয়ারম্যান পল মেনাফোর্ট। সেই বৈঠকের পাঁচ মাস পর ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

সেই বৈঠকের বিষয়টি ডোনাল্ড ট্রাম্প জানতেন কি না—এমন প্রশ্নের জবাবে ফক্স নিউজের সাংবাদিক সন হ্যানিটিকে ট্রাম্পের ছেলে বলেন, ‘না। এটা তেমন কিছু ছিল না। বলার মতো কিছুই ছিল না।’

‘আপনি বিষয়টি নিয়ে জানতে না চাইলে এটা আমার মনেই পড়ত না। আক্ষরিক অর্থে এটা ছিল ২০ মিনিট সময় খরচা, যা লজ্জাজনক’, যোগ করেন ট্রাম্পের ছেলে।

রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের বিষয়টি একটি ই-মেইলও প্রকাশ করেছেন ট্রাম্পের ছেলে। সেখানে দেখা যায়, তাঁকে (ট্রাম্পের ছেলে) একটি বৈঠকের জন্য স্বাগত জানিয়েছেন নাতালিয়া নামের ওই আইনজীবী, যাঁর সঙ্গে রুশ সরকারের সম্পর্ক থাকার অভিযোগ ছিল। একই সঙ্গে তিনি রাশিয়ার মাধ্যমে হিলারির নির্বাচনী প্রচারকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর থেকেই ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগসূত্র নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন কর্তাব্যক্তিরা। তবে ট্রাম্প ও রাশিয়া বরাবরই সেই অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে এখনো তদন্ত চালাচ্ছে মার্কিন প্রশাসন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প