সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রেইন ট্রির মদ ছিল বিদেশি এবং

বনানীতে আলোচিত ‘দ্য রেইন ট্রি’ হোটেল থেকে জব্দ ১০ বোতল মদ বিদেশি ছিল বলে প্রমাণ মিলেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কেমিকেল টেস্ট রিপোর্টে এই ফলাফল পাওয়া গেছে। যদিও বিদেশি মদ আমদানির কোনো বৈধ কাগজপত্র হোটেলটির নেই। এছাড়া হোটেলটির বৈধ বার লাইসেন্সও নেই।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দকৃত বোতলগুলোর নমুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হয়। সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চিফ কেমিস্ট ড. দুলাল চন্দ্র সাহা স্বাক্ষরিত রিপোর্টটি আমাদের হাতে এসেছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রেইন ট্রি থেকে জব্দকৃত মদে ১৩ দশমিক ৪৯ শতাংশ এলকোহল আছে। পণ্যের ধরন অনুযায়ী এটি ‘বিদেশি মদ’ হিসেবে আখ্যায়িত।

শুল্ক গোয়েন্দা জানায়, টেস্টের মাধ্যমে প্রমাণিত যে এগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে। তবে রেইন ট্রি এগুলোর আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাছাড়া হোটেলের বৈধ বার লাইসেন্স না থাকায় তাদের এই মদ বিক্রির কোনো সুযোগ নেই। হোটেলের বিরুদ্ধে শুল্ক আইন, মানি লন্ডারিং ও মাদক এই তিন আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে শুল্ক গোয়েন্দা।

উল্লেখ্য, গত ১৪ মে রেইন ট্রি হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে ১০ বোতল মদ জব্দ করে শুল্ক গোয়েন্দার একটি দল। তিনটি কার্টনে এসব মদের বোতল রাখা ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী