রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রেজিস্টিবিহীন মোটরসাইকেল ছাড়তে দেরি করায় পুলিশ কর্মকর্তাকে পেটালেন ছাত্রলীগ নেতা

রেজিস্টিবিহীন মোটরসাইকেল আটকের পর ছেড়ে দিতে দেরি করায় নাটোরের বনপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান ও তার সঙ্গীরা এক পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করেছে। আজ রবিবার সন্ধ্যায় বনপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডের পর বনপাড়া এলাকায় পুলিশ রেজিস্ট্রিবিহীন ও তিনজন বহনকারী মোটরসাইকেল আটক অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে রবিবার বিকেলে বনপাড়া বাজারে চেকপোস্ট বসায় পুলিশ। সন্ধ্যার একটু আগে জিল্লুর রহমানের এক সহযোগীর মোটরসাইকেল আটক করে পুলিশ। মোটরসাইকেলটি ছেড়ে দিতে বললে এসআই আশরাফ এতে অস্বীকৃতি জানান। পরে ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান জিল্লাহ ওই মোটরসাইকেল ছেড়ে দিতে চাপ দিলে পুলিশ এটি ছেড়ে দেয়। এর কিছুক্ষণ পর জিল্লার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ছাত্রলীগকর্মী ঘটনাস্থলে এসে আশরাফকে কিল-ঘুষি ও লাথি মারতে মারতে বলে, ‘মোটরসাইকেল ছাড়তে দেরি করলি কেন।’ এ সময় প্রকাশ্যে শত শত মানুষের সামনে পুলিশের পোশাক ধরে তাকে টানাহেঁচড়া করা হয়।

এ বিষয়ে লাঞ্ছিত পুলিশ কর্মকর্তা আশরাফ বলেন, বিষয়টি পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এদিকে ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান জিল্লাহ বলেন, মারধরের ঘটনা ঘটেনি। কিছুটা বাকবিতণ্ডা হয়েছে।

এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি জানান, বিষয়টি খতিয়ে দেখতে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত