রেলের সিগন্যাল পোস্টে আত্মহত্যা! ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


রেলের সিগনাল পোস্ট থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল ভারতের কলকাতা নগরীর শিয়ালদহ জিআরপি থানার পুলিশ৷ শনিবার সকালে পার্ক সার্কাস স্টেশন লাগোয়া একটি সিগনাল পোস্টে এক ব্যক্তিকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে আশপাশের বাসিন্দারা৷ তারা প্রথমে পার্ক সার্কাস স্টেশনে খবর দেন৷ সেখান থেকে আরপিএফ খবর দেয় শিয়ালদহ জিআরপি’কে৷
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ জিআরপি সূত্রে খবর, মৃতদেহের কোথাও কোনও আঘাতের চিহ্ন নেই৷ যা থেকে পুলিশের অনুমান ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন৷ মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর৷ তবে তাঁর নাম পরিচয়ও জানা সম্ভব হয়নি৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













