ইনাইটেড হাসপাতাল
রোগীকে যৌন হয়রানি : অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ
নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের সেবক (নার্স) সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন দেখে আদালত স্বপ্রণোদিতভাবে এ আদেশ দেন।
বৃহস্পতিবার বিচারপতি কাজী মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
ওই সেবকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।
আগামী ৭ ডিসেম্বর সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য গুলশান থানাকে নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্যসচিব, পুলিশের আইজি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













