বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুন্দরবনে বিশেষ অভিযান

র‌্যাবের সঙ্গে বনদস্যু সাগর বাহিনীর বন্দুকযুদ্ধ, আস্তানা ধ্বংস

সুন্দরবনে দস্যু দমনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮ এর বিশেষ অভিয়ানের প্রথম দিন বনদস্যু সাগর বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গোলাবরুদসহ দস্যুদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসময় দস্যুদের একটি আস্তানা পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে র‌্যাব।

বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক কর্নেল ইফখোরুল মাবুদ বিকেল ৫টার সময় মোবাইল বার্তার মাধ্যমে জানান, উপ-অধিনায়ক মেজর আদনান কবীরের নেতৃত্বে বুধবার সন্ধ্যা থেকে দস্যুদমন ও অপহৃত জেলে উদ্ধারে সুন্দরবনে তাদের বিশেষ অভিযান শুরু হয়। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে র‌্যাব সদস্যরা শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকায় পৌছলে বনদস্যু সাগর বাহিনী বনের ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘন্টা গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে গহীন বনে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় একটি আস্তানা পুড়িয়ে দেয়া হয় এবং উদ্ধার করা হয় দস্যুদের ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে