বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

র‍্যাব পরিচয়ে আটজনকে অপহরণের অভিযোগ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পরিচয় দিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে একই রাতে আট যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১০-১৫ জনের একদল লোক র‍্যাব পরিচয় দিয়ে যুবকদের বাড়ি বাড়ি ঢুকে আটজনকে থেকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

অপহরণের শিকার আটজন হলেন পুলিয়া গ্রামের রাধেশ্যাম (৫৫), রবি দাস (২৮), তারাইল গ্রামের সোহেল মাতুব্বার (২৫), জুয়েল মাতুব্বার (২৩), তারাইল ঈশ্বরদী গ্রামের নুর হোসেন (২৮), সোহেল মিয়া (২২), কররা গ্রামের ইস্রাফিল (২৫) ও গাবতলী গ্রামের সাহাদাৎ হোসেন (২২)।

অপহৃত সোহেল মাতুব্বরের মা কোহিনুর বেগম বলেন, ‘আমার দুই ছেলেকে র‍্যাব-৮ লেখা কালো রঙের গাড়িতে জোর করে ধরে নিয়ে গেছে। আমার ছেলেদের দুদিনে কোনো খোঁজ পাইনি।’ তিনি আরো বলেন, ‘গত বছর আমার দুই ছেলেরে র‍্যাব পরিচয়ে ধরে নিয়ে গিয়ে প্রায় সাত মাস পর ফেরত দিয়েছে।’

আরেক অপহৃত নুর হোসেনের স্ত্রী সুবর্ণা বলেন, ‘আমার স্বামীকে ১০-১৫ জনের একদল লোক গায়ে গেঞ্জি ও প্যান্ট পরা অবস্থায় সোমবার ভোরে বাড়ি থেকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে। আমি থানা ও র‍্যাব অফিসে গিয়ে কোনো খোঁজ পাইনি।’

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি। তবে কারা তাদের অপহরণ কিংবা ধরে নিয়ে গেছে এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তা ছাড়া এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।’

ফরিদপুর র‍্যাব ৮-এর মেজর আল হাসান মোবাইল ফোনে বলেন, ‘র‍্যাব পরিচয়ে আটজনকে তুলে নেওয়ার ঘটনাটি আমরা শুনেছি। তবে এ ঘটনা আমাদের ফরিদপুর র‍্যাব-৮ ও মাদারীপুর র‍্যাব অফিস থেকে করা হয়নি। আমরা এ বিষয়ে অবগত নই। এটা কারা কীভাবে করেছে সেটা আমরা বলতে পারব না। তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত