বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ল্যাপটপে ইয়াবা : বিমানযাত্রী আটক

ল্যাপটপের মাদারবোর্ডের খালি অংশে বিশেষ কায়দায় ইয়াবা নিয়ে বিমানে ঢাকা যেতে কক্সবাজার বিমান বন্দরে এসেছিলেন বরিশালের যুবক কবির হোসেন (২৮)। কিন্তু নিরাপত্তা স্ক্যানারটি তার সঙ্গে বেরসিকতা করে ল্যাপটপে ইয়াবা উপস্থিতি জানিয়ে বেকায়দায় ফেলে।

এ খবর জেনে বিমানবন্দর ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত মুহূর্তে ঘটনা জানিয়ে দিলেন আইন-শৃঙ্খলা বাহিনীকে। দ্রুত বিমানবন্দরে এসে ল্যাপটপসহ যুবক কবিরকে নিজেদের কবজায় নেন সদর থানা পুলিশের ওসি আসলাম হোসেন, বখতিয়ার উদ্দিন চৌধুরী ও অপারেশন অফিসার আবদুর রহিম।

সোমবার বিকেল সাড়ে ৪টায় ঘটা এ ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।

বিমানবন্দরের পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে ল্যাপটপ খুলে বিশেষ কায়দায় রাখা ইয়াবার পুটলা থেকে ৭২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

কবির হোসেন বরিশাল সদরের সেকান্দর আলী হাওলাদারের ছেলে ও ঢাকার আশুলিয়া এক বায়িং হাউসের কর্মচারী।

কবির জানায়, তিনি গত শনিবার গাড়িতে করে কক্সবাজার বেড়াতে এসে সৈকত এলাকার এক কটেজে উঠেন। সেখানেই এক লোক ল্যাপটপটি ঢাকায় বিশেষ মানুষকে পৌঁছে দিলে এয়ারের টিকেট ও খরচের টাকা দেয়ার অপার করেন। বিমানে চড়া ও বেশ কিছু টাকার লোভে তিনি রাজি হয়ে বিমানবন্দরে আসেন। তবে তিনি সেই বিশেষ মানুষ ও এই খানের মানুষটির ব্যাপারে কিছু বলতে নারাজ ছিল।

এ ঘটনায় এসআই আবদুর রহিম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি বখতিয়ার।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত