রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শরণখোলায় ধর্ষণের পর ৯ বছরের মেয়েকে হত্যার অভিযোগ, সৎ বাবা আটক

বাগেরহাটের শরণখোলায় মায়া আক্তার (৯) নামে এক শিশুকে তার সৎ বাবা ধর্ষণ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের ধান ক্ষেত থেকে বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ওই গ্রামের ফজলু হাওলাদারের ছেলে আলামীন হাওলাদার (৩০) নামের ওই ধর্ষক ও হন্তারক সৎ বাবাকে আটক করেছে। নিহত মায়া আক্তার উপজেলার রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

নিহত শিশুটির নানা দুলাল হাওলাদার জানান, মায়া আক্তার মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ হয়। এর পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন রাতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ সন্দেহজনকভাবে আলামীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে।

শরণখোলা থানার ওসি মো. আব্দুল জলিল জানান, এদিন বিকেলে সৎ বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মায়াকে চানাচুরের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাওয়ানোর কথা স্বীকার করে। কিন্তু ধর্ষণের পর হত্যার বিষয়টি এড়িয়ে যায়। তবে লাশের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে এসিফিন নামের একটি ইনজ্যাকশনের বোতল পাওয়া যায়।

এ ব্যাপারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। নিহত শিশুটির মায়ের নাম জোছনা আক্তার পুতুল। দেড় মাস আগে আলামীনের সাথে তার বিয়ে হয়। এঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত