শরণার্থীদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা, মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা
শরণার্থীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে দেওয়া একটি নির্বাহী আদেশে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।
এই নিষেধাজ্ঞার ফলে যেকোনো দেশের শরণার্থী আগামী চার মাস যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিদের মুখে শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি শোনা যাচ্ছিল। এবার সেটি একেবারে কাগজে-কলমে স্বাক্ষর করে জানিয়ে দিলেন ট্রাম্প।
আদেশ জারির পর সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকরা ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি একটি নিষিদ্ধকরণ পদ্ধতি প্রতিষ্ঠা করব, যা যুক্তরাষ্ট্র থেকে মৌলবাদী ইসলামী সন্ত্রাসীদের বাইরে রাখবে। আমরা তাদের এখানে চাই না।’
‘আমরা শুধু তাদেরই আমাদের দেশে নিতে চাই, যারা আমাদের দেশের পক্ষে থাকবে এবং আমাদের জনগণকে গভীরভাবে ভালোবাসবে।’
তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা ট্রাম্পের এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিযোগ করেছে। সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হয়, এই পদক্ষেপ শরণার্থীদের ভয়ংকর অবস্থার সম্মুখীন করবে। এ ছাড়া অভিবাসীদের স্বাগত জানানোয় যুক্তরাষ্ট্রের যে সুনাম রয়েছে, তা নষ্ট হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













