মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শরীয়তপুরে পদ্মার ভাঙনে বিলীন শত বছরের পুরোনো মসজিদ (ভিডিওসহ)

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা শরীয়তপুরের শত শত পরিবার। শুক্রবার ভাঙনে বিলীন হয়ে যায় শত বছরের পুরনো একটি মসজিদসহ বহু ঘরবাড়ি ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় সর্বস্বান্ত হচ্ছেন নদীতীরের মানুষ। এ অবস্থায় সরকারি খাস জমি বরাদ্দের দাবি ক্ষতিগ্রস্তদের। অবশ্য, সরকারি সহায়তার জন্য পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার জুমা’র নামাজের পরপরই এলাকাবাসীর চোখের সামনেই পদ্মা নদীতে বিলীন হয়ে যায় শরীয়তপুরের জাজিরার খালাসিকান্দির শত বছরের পুরনো জামে মসজিদটি। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নেন অন্যত্র।

শুধু এই এলাকাই নয়, জেলার জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ পদ্মার ভাঙনের মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুম শুরুর পর আগ্রাসী হয়ে উঠে উত্তাল পদ্মা। দিনদিন ভাঙনের তীব্রতা বাড়ায় বিলীন হচ্ছে তীর সংলগ্ন ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। গত একমাসে ভিটেমাটি হারিয়ে ইতোমধ্যে আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। স্থানীয়দের অভিযোগ, বারবার জানালেও ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ব্যাপারে, যোগাযোগ করে পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান।

ভাঙন রোধে, ২০১২ সালে শরীয়তপুরের আট দশমিক ৯ কিলোমিটার এলাকা নিয়ে দুশো’ ৭১ কোটি টাকা ব্যয়ের সুরেশ্বর নামে একটি প্রকল্প অনুমোদনের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেয় পানি উন্নয়ন বোর্ড। এরপর গত চারবছরে অন্তত কয়েক হাজার পরিবার নিঃস্ব হলেও প্রকল্পটি আলোর মুখ দেখেনি।

ভিডিও…এখানে

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত