সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শরীয়তপুরে ২১ মাসের শিশু ধর্ষণের শিকার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর সবুজবাগ এলাকায় ২১ মাস বয়সী একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে একই গ্রামের জাকের আলী বেপারী (১৮) শিশুটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে শিশুটির মা। অসুস্থ অবস্থায় গতকাল সোমবার বিকালে শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামের মাতব্বরা ঘটনাটি মিমাংসা করে দিবে বলে আশাস দেয়ায় থানায় কোন মামলা দায়ের করেনি শিশুটির পরিবার।

ঘটনার শিকার ওই মেয়েটির পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলার সুরেশ্বর সবুজবাগ গ্রামের (ছাদেক আলী খানের) ২১ মাস বয়সী মেয়ে (সামিয়া)কে ঘরে রেখে শিশুটির মা (মুন্নি) আক্তার (২৩) বাহিরে কাজ করছিলেন। শিশুটি ঘরের মধ্যে একা খেলা করছিল।

এই ফাকে প্রতিবেশী আজিজুল বেপারীর ছেলে জাকের আলী বেপারী (১৮) দুপুর ২টার দিকে ওই বাড়িতে গিয়ে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেয়। একটু পরে শিশুটির কান্নার শব্দ পেয়ে শিশুটির মা ঘরের দিকে ছুটে গেলে দরজা খুলে জাকের বেপারী (১৮) পালিয়ে যায়। শিশুটির মা শিশুটিকে কোলে নিতেই রক্তে শরীর ভিজে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যেতে পারেনি শিশুটির পরিবার। সোমবার বিকেল ৪টার দিকে শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে তার মা। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি করে দেয়। শিশুটি এখন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার শিকার ওই শিশুটির মা মুন্নি বেগম বলেন, আজিজুল বেপারীর ছেলে জাকের আলী বেপারী (১৮) রবিবার দুপুরে আমার ঘরে ঢোকলে প্রথমে আমি তাকে ঘর থেকে বের করে দেই। আমি জরুরি কাজে ঘরের বাইরে যাই। এই ফাঁকে আবার সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে আমার মেয়েকে ধর্ষণ করে। চিৎকার শুনে ঘরের দিকে আসতেই দরজা খুলে জাকের পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় সেলিম ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে ঢাকা নিয়ে যেতে বলে। আমাদের আর্থিক অবস্থা ভাল না থাকায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে এসেছি। স্থানীয় মাতব্বর সামছুদ্দিন দেওয়ান ও মন্নান লস্কর বিষয়টি মিমাংসা করে দিবে বলেছে। তাই আমরা মামলা করিনি। আমি জাকের আলী বেপারীর শাস্তি চাই।

এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত জাকের আলী বেপারীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে জাকের আলী বেপারীকে এলাকায় দেখা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয়রা।

গ্রামের মাতব্বর সামছুদ্দিন দেওয়ানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। অন্য মাতব্বর মন্নান লস্কর বলেন, এই ঘটনা মিমাংসার ব্যাপারে আমার সাথে কারো কথা হয়নি। তবে সামছুদ্দিন দেওয়ান বিষটি নিয়ে মিমাংসা করে দিবে বলে আমি শুনেছি।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক রাজিব শংকর কর্মকার বলেন, সোমবার বিকেল ৪টার দিকে শিশুটিকে তার মা হাসপাতালে নিয়ে আসে। তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পাই। দেখে মনে হয়েছে সে যৌন হ্যারেজম্যানের শিকার হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া বলেন, একটি শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এমন একটি খবর আমরা শুনেছি। শরীয়তপুর সদর হাসপাতালে আমাদের একজন পরিদর্শক পাঠানো হয়েছে। তবে এখনো আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। আমরা ধর্ষকের অবস্থান নির্ণয় করার চেষ্টা করছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী