বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাশুড়িকে কুপিয়ে খুন করে পালিয়েছে পুত্রবধূ

সাভার : পারিবারিক কলহের জেরে বৃদ্ধ শাশুড়িকে কুপিয়ে খুন করে পালিয়েছে পুত্রবধূ। নিহত সুফিয়া বেগমের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে সাভারের ১ নম্বর কলমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক দেলোয়ারা বেগমকে খুঁজছে পুলিশ।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানিয়েছেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে কলমা এলাকা থেকে সুফিয়া বেগম নামে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মৃতের ছেলের বউ দেলোয়ারা বেগম কুপিয়ে তার শাশুড়িকে খুন করে পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিহতের স্বজনদের দাবি, বাড়িতে কেউ ছিল না, এ সুযোগে দেলোয়ারা বেগম শাশুড়ির সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে তাকে খুন করে পালিয়ে যান।

স্বজনদের দাবি, অনেকদিন ধরেই জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিবাদ চলছিল। এর জেরেই খুন করেছেন দেলোয়ারা বেগম। অভিযুক্ত দেলোয়ারা একই উপজেলার শ্যামাইদা গ্রামের জালাল হোসেনের মেয়ে।

এ ঘটনায় সুফিয়া বেগমের ছেলে ও ঘাতকের স্বামী আমজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানা গেছে। তারা বলেছেন, মামলার প্রক্রিয়া চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে