শাশুড়িকে ধর্ষণের অভিযোগে ঘরজামাই গ্রেপ্তার


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর হারুয়ালছড়ি ইউনিয়নে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে আরশাদুল (৩৫) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার তাকে বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরশাদুল উপজেলার রোসাংগিরী ইউনিয়নের আজিম নগর গ্রামের কোরবান হাজীর বাড়ীর জনৈক মোঃ ইউনুছের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ সাহাব উদ্দিন জানান, গত ২৩ ফেব্রুয়ারি রাতে এক মাত্র মেয়ের জামাই আরশাদুল (৩৫) তার আপন শাশুড়িকে ধর্ষণ করলে ধর্ষিতা অসুস্থ হয়ে পরে। ২৭ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন চিকিৎসা শেষে গত বুধবার বাড়িতে আসেন শাশুড়ি। পরে শুক্রবার নিজে বাদী হয়ে ঘরজামাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ভূজপুর থানায় মামলা দায়ের করেন তিনি।
ভূজপুর থানার এস আই মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা হয়েছে ও ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













