বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিকলবন্দী শিশু: বাবা ও মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

যশোরের বাঘারপাড়ার মাদ্রাসা ছাত্র আবু জারকে (১২) পায়ে শিকলবন্দী করে রাখার ঘটনায় তার বাবা ও এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন জানান, আবু জারকে তার বাবা ইন্দ্রা মাধ্যমিক বিদ্যালয়ের এমএলএসএস আব্দুল আলীম শিকলের সঙ্গে মাদ্রাসায় রেখে আসায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনা দেখার পরেও পুলিশকে না জানানোয় দরিলাকুড়ে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিল।

এতে আবু জারের চিকিৎসার ভার নেয়ার জন্য জেলা প্রশাসককেও নির্দেশ দেয়া হয়।

এরপর আবু জারকে শিকলবন্দি করার ঘটনায় বাঘারপাড়া থানার এসআই ফকির পান্নু মিয়া বাদী হয়ে মামলা করে। এই মামলায় তার বাবা ও মাদ্রাসা শিক্ষকে গ্রেফতার দেখায় পুলিশ।

গত ১৮ এপ্রিল রাতে আবু জারকে উদ্ধার করে মাগুরা থানা হেফাজতে নেয় পুলিশ।

শিশু আবু জার জানায়, সে একটু ডানপিটে। দুষ্টুমির কারণে স্কুল রেখে তার বাবা আব্দুল আলীম বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে ছদুল্লাপুর হাফেজিয়া মাদ্রাসায় তাকে ভর্তি করায়।

মাদ্রাসা থেকে যাতে সে পালাতে না পারে সেজন্য লোহার শিকলের একমাথা পায়ের সঙ্গে তালাবদ্ধ আর আরেক মাথায় দশ কেজি ওজনের ভারি কাঠ ঝুলানো।

শিকল আর ভারি কাঠ নিয়ে যশোরের বাঘারপাড়া ছদুল্লাপুর গ্রামের হাফেজিয়া মাদ্রাসা থেকে পালিয়ে মাগুরা শহরে চলে আসে সে।

শিশুটি আরও জানায়, তাকে প্রতিদিন কাজ করার সময় শিকল আর এই ভারি কাঠ বহন করতে হতো।

গত ছয় মাসের বেশি সময় ধরে এভাবেই তার দিন কাটছে। বাবার সহযোগিতায় মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে এভাবে বন্দী করে রাখে।

পুলিশ জানায়, সোমাবার রাতে শিশুটিকে পায়ের সঙ্গে তালাবদ্ধ শিকল আর ভারি কাঠ নিয়েই মাগুরা শহরে চলে আসে। তালাবদ্ধ এই শিশুটিকে দেখতে কৌতুহলী লোকজন ভিড় করেন। অনেকে খাবার কিনে দেন।

পরে পুলিশ বিষয়টি জানতে পেরে আবু জারকে নিয়ে যায়। আবু জার এখন মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছে।

মাদ্রাসা শিক্ষক হাফেজ জাহাঙ্গীর আলম গ্রেফতারের আগে জানান, তাদের মাদ্রাসায় শিক্ষার্থীদের শিকল পড়ানোর নিয়ম নেই। তার বাবা আব্দুল আলীম এই শিকল পড়ানোর কথা বলেন। তিনিই এই শিকলের ব্যবস্থা করেছেন।

অন্যদিকে আবু জারের বাবা আব্দুল আলীম বলেন, ছেলেটি ডানপিটে, কোথাও চলে যেতে পারে এ কারণেই তাকে শিকল দিয়ে বন্দী করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী