শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের শিকলবাহা ৬০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি অগ্নিকাণ্ডের কারণে বন্ধ হয়ে গেছে।
রবিবার বিকাল চারটার দিকে বিদ্যুৎকেন্দ্রটির কারেন্ট ট্রান্সফরমারে কারিগরি ত্রুটির কারণে আগুন ধরে যায়। ১৫ মিনিটের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমারের মধ্যে একটি পুরোপুরি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
পিডিবির জনসংযোগ শাখা থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
এই বিদ্যুৎ কেন্দ্রটি অনেক পুরোনো। ৬০ মেগাওয়াট ক্ষমতার হলেও এই কেন্দ্রে এখন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













