শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ


রাজশাহীর মসজিদ মিশন একাডেমির কলেজ শাখার শিক্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জন্য কলেজের একাদশ শ্রেণির একজন ছাত্রী প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।
ওই ছাত্রীর বাবা অভিযোগের একটি কপি রবিবার সন্ধ্যায় রাজশাহীর সংবাদকর্মীদের কাছেও পাঠিয়েছেন। এরপর ঘটনাটি জানাজানি হয়। অভিযোগপত্রে দেখা গেছে, একাদশ শ্রেণির আরও ১০ ছাত্রী শিক্ষক সিরাজুল ইসলামের এমন কর্মকাণ্ডের সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন।
অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা জামায়াতের আমির।
অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির অধ্যক্ষসহ বেশিরভাগ শিক্ষক জামায়াতের নেতাকর্মী হওয়ায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তবে গঠন করা হয়েছে চার সদস্যর একটি তদন্ত কমিটি।
অভিযোগপত্রে বলা হয়েছে, মসজিদ মিশন একাডেমির একাদশ শ্রেণিতে ইসলাম শিক্ষা বিষয়ের পাঠদানের সময় শিক্ষক সিরাজুল প্রতিনিয়তই ছাত্রীদের অশালীন ও কু-রুচিপূর্ণ গল্প বলেন। এ কারণে এক ছাত্রী ক্লাস করা বন্ধ করে দিয়েছেন। অপর এক ছাত্রী ইসলাম শিক্ষা ক্লাসের সময় কমন রুমে গিয়ে লুকিয়ে থাকেন।
কিন্তু শিক্ষক সিরাজুল তাকে সেখান থেকে ধরে এনে ক্লাস করান। এরপর ক্লাসে শুরু করেন অশালীন গল্প। ওই ছাত্রী তখন কমনরুমের টয়লেটে লুকানো শুরু করেন। কিন্তু শিক্ষক সিরাজুল টয়লেটেও গিয়ে দরজা ধাক্কিয়ে তাকে বের করে ক্লাসে ধরে আনেন।
একদিন ওই ছাত্রী টয়লেটের ভেতরে থাকা অবস্থায় শিক্ষক সিরাজুলের ধাক্কাধাক্কিতে দরজা খুলে যায়। এ ঘটনা কমনরুমের অনেক ছাত্রীই দেখেছে বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে মসজিদ মিশন একাডেমির অধ্যক্ষ আকবর আলী বলেন, বুধবার তিনি অভিযোগটি পেয়েছেন। এরপর শনিবার ঘটনা তদন্তে কলেজের শিক্ষক মো. কামরুজ্জামানকে প্রধান করে চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। আগামি ১৬ তারিখের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে। এরপর এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলাম দাবি করেন, তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে এ ধরনের অভিযোগ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে তোলা অভিযোগের সত্যতা তদন্ত কমিটি পাবে না বলে দাবি করেন শিক্ষক সিরাজুল ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













