রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলের বি ব্লকের ৪৫০ নম্বর কক্ষ মো.আদনান নামে ছেলেটির লাশ উদ্ধার করা হয়। আদনান বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৪১ ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকায়।

একই বিভাগের ৪৩ ব্যাচের মো. জুনায়েদ নামে এক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি আদনানের রুমের দরজায় নক করেন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি জানালা দিয়ে দেখার চেষ্টা করেন। জানালা দিয়ে তিনি আদনানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে আশপাশের শিক্ষার্থীরা এসে রুমের দরজা ভেঙে আদনানকে উদ্ধার করে জাবি মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। জাবি মেডিক্যাল সেন্টার থেকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, হাসপাতালে নেওয়ার পথেই আদনানের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী