শিবগঞ্জে ৩০ বিঘা আখ ক্ষেত ভস্মীভূত, ক্ষতি ৩ লাখ টাকা


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুন লেগে ৩০ বিঘা জমির আখ ক্ষেত সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এতে করে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে জমির মালিক শফিকুল ইসলাম ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের লিডার মেনহাজ উদ্দিন জানান, শিবগঞ্জ পিঠালিতলা বিলে ২ ঘণ্টাব্যাপী চলা আগুনে শফিকুল ইসলাম, তোরিকুল ইসলাম, জসিমসহ তিনজনের ১৮ বিঘা এবং রাজিকুল ইসলাম ও জমির উদ্দিনসহ ১৫ জন জমির মালিকের ১২ বিঘা আখ ক্ষেত আগুন লেগে পুড়ে যায়। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
তারা আরো জানান, সুমন নামে এক চাষী তার আখ মাড়াই শেষে জমি পরিস্কার করার জন্য আগুন দিলে পাশের আখ ক্ষেতে তা ছড়িয়ে পড়ে। এতে করে ১৫ জন জমির মালিকের প্রায় ৩০ বিঘা আখ সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













