শিবচরে প্রেমে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা চেষ্টা


মাদারীপুর জেলার শিবচরে জেএসসি পরীক্ষার্থী প্রেমে সাড়া না দেয়ায় ধর্ষণ ও হত্যা চেষ্টা করে নূরে আলম নামের এক বখাটে।
গলায় ও ঘাড়ে জখম অবস্থায় আহত ঐ স্কুল ছাত্রীকে শনিবার রাতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি গ্রামে।
আহত স্কুলছাত্রী মাদবরেরচর আর.এম উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্রী। সে এবার জেএসসি পরীক্ষার্থী। বখাটের প্রেমে সাড়া না দেয়ায় ঐ ছাত্রী হামলার শিকার হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিবচর মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি গ্রামের প্রবাসী বজলু বয়াতীর বখাটে ছেলে নুরে আলম (২৩) অনেক দিন ধরেই প্রতিবেশী ঐ স্কুল ছাত্রীকে উত্যাক্ত করতো।
মেয়েটির পরিবার জানান, শনিবার দুপুরে বখাটে নুরে আলম তার সহযোগীদের নিয়ে মেয়েটির পরিবারকে হুমকি দেয়। সন্ধ্যার পর মেয়েটি বাড়ির টয়লেটে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা বখাটে নুরে আলম ও তার সহযোগীরা জোর করে মেয়েটিকে টয়লেটের পাশে গোসলখানার ভেতর নিয়ে যায়। বখাটের সহযোগিরা নুরে আলমসহ মেয়েটিকে ঐ গোসলখানায় আটকে বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়।
এসময় মেয়েটির চিৎকারে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে গোসলখানা তালাবদ্ধ দেখতে পেয়ে ভাঙতে চেষ্টা করে। এ সময় ভেতরে বখাটে মেয়েটির সাথে ধস্তাধস্তি করে বলে মেয়েটির পরিবার জানায়।
প্রায় দশ থেকে পনের মিনিট পর তালা ভেঙে ফেললে বখাটে বাইরে থাকা মেয়েটির পরিবারের উপর হামলা করে পালিয়ে যায়।
মেয়েটির মা জানান, গোসলখানার মধ্য থেকে জ্ঞানহীন অবস্থায় মেয়েকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান বলেন, ‘মেয়েটিকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গলায় এবং ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। গলার আঘাতে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধের চেষ্টা করা হয়েছিল।’
রবিবার সকাল দশটার দিকে যোগাযোগ করা হলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ আমরা এখন এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে এক্ষুণি হাসপাতালে খোঁজ নিচ্ছি।’
এদিকে হামলার শিকার ঐ ছাত্রীর পরিবার শিবচর থানায় মামলা করবেন বলে জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













