শিশুকে ধর্ষণ, বৃদ্ধ ধর্ষককে খুঁজছে পুলিশ
বগুড়া: দুপচাঁচিয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বৃদ্ধ ধর্ষক শাজাহান আলী ফকিরকে (৫০) খুঁজছে পুলিশ।
শিশুটির পরিবার জানায়, বুধবার বিকেলে পাতা কুড়ানোর জন্য তালোড়া খাদ্য গুদামের পাশে যায় শিশুটি। এ সময় ওই গুদামের শ্রমিক কাহালু তানপুরা গ্রামের মৃত আরফান ফকিরের ছেলে শাজাহান আলী ফকির তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটিকে ফেলে রেখে শাজাহান পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ঘটনা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে ধর্ষক শাজাহানকে আটকের জন্য তাদের অভিযান চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













