মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ায় ভারতকে পাকিস্তানের ধন্যবাদ

বাবার সাথে ভারতে গিয়ে আটক হওয়া পাঁচ বছর বয়সী পাকিস্তানি শিশু ইফতেখার আহমদকে পাকিস্তানে তার মার কাছে ফিরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আটকের প্রায় পাঁচ মাস পর দুই দেশের সমন্বিত উদ্যোগের প্রেক্ষাপটে মায়ের কোলে ফিরতে পারল শিশুটি।

শনিবার ভারত-পাকিস্তানের ওয়াগা সীমান্ত পথে ইফতেখারকে পাকিস্তানি কর্মকর্তাদের হাতে তুলে দেন ভারতীয় কর্মকর্তারা। শিশুটিকে ফিরিয়ে দেওয়ায় ভারতকে পাকিস্তান ধন্যবাদ জানিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে।

গত বছরে সেপ্টেম্বরের দিকে একটি বিয়ের অনুষ্ঠানের যোগ দেওয়ার কথা বলে ইফতেখারের বাবা গুলজার আহমদ ছেলেকে ভারতে নিয়ে যান। তার মা রোহিনা কায়ানি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে রয়ে যান।

গুলজারের জন্ম ও বেড়ে উঠা ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের গান্দেরবাল গ্রামে । ১৯৯০ সালে তিনি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে চলে যান। ওই সময় ভারতীয় শাসনের বিরুদ্ধে কাশ্মীরিদের বিদ্রোহ চরম আকার ধারণ করেছিল।

সামরিক প্রশিক্ষণের উদ্দশ্যেই গুলজার পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে পাড়ি জমিয়েছিলেন বলে অভিযোগ আছে। ২০১৬ সালের মার্চে গুলজারকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। তাকে তারা নিজেদের হেফাজতে নিয়ে যায়। কিন্তু গোল বাধে তার সঙ্গে থাকা শিশু সন্তান ইফতেখারকে নিয়ে। সে তার বাবাকে ছাড়া থাকতে না চাওয়ায় তাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পাঁচ দিন ধরে ইফতেখার পুলিশ হেফাজতে থাকার পর তাকে নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্ক দেখা দেয়। পরে ইফতেখারের বাবাকে জামিনে মুক্তি দেওয়া হয়। ভারতের একটি আদালত শিশুটিকে তার মায়ের কাছে ফেরত পাঠানোর নির্দেশ দিলে ভারত ও পাকিস্তানি কর্তৃপক্ষ এ ব্যাপারে উদ্যোগী হয়।

গত বছর স্বামী গুলজারের বিরুদ্ধে ছেলেকে ‘অপহরণের’ অভিযোগ করেছিলেন শিশুটির মা রোহানি। তিনি জানিয়েছিলেন, ২০০২ সালে বিয়ের পর এক দশকের মধ্যেও কোনো সন্তান না হওয়ায় ২০১২ সালের জানুয়ারিতে ইফতেখারকে দত্তক নেন তারা।

তবে গুলজারের পরিবারের দাবি, গুলজারই ইফতেখারের জন্মদাতা বাবা।

২০১৬ সালে গুলজার খাইবার পাখতুনখাওয়ায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের কথা বলে ইফতেখারকে নিয়ে যান বলে জানান ইফতেখারের মা। তিনদিন ধরে ফোনে না পেয়ে গুলজারের পরিবারের সঙ্গে কথা বলে শিশুটির অবস্থান বুঝতে পারেন রোহিনা, তার স্বামী তাকে না জানিয়ে ছেলেকে দুবাই হয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিয়ে গেছে; এরপরই থানায় অভিযোগ করেন তিনি।

অনেক জলঘোলার পর ইফতেখারকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মা রোহিনা এ ঘটনাকে ‘অলৌকিক’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।

সূত্র: বিবিসি

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প