শিশুপুত্রকে গলা টিপে হত্যা, ঘাতক পিতা আটক


বাগেরহাটের চিতলমারীতে স্ত্রীর সঙ্গে বিবাদের জের ধরে আড়াই মাসের শিশু পুত্র ওসমানকে গলা টিপে হত্যা করছে তার পিতা। আজ শুক্রবার ভোর রাতে চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হত্যার দায়ে পুলিশ ঘাতক পিতা ফাইজুল শেখকে (২৬) আটক করেছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চেৌধুরী জানান, চর বড়বাড়িয়া গ্রামের তোফাজ্জেল শেখের ছেলে ফাইজুল শেখের সঙ্গে তার স্ত্রী লিপি বেগমের পারিবারিক কোন্দল চলছিল। এ ঘটনার জের ধরে ফাইজুল শেখ শুক্রবার ভোরে স্ত্রী লিপি বেগমের উপর ক্ষিপ্ত হয়ে রাগের বহিঃপ্রকাশ ঘটাতে আড়াই মাসের শিশু ওসমানকে গলা টিপে হত্যা করে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে চিতলমারী থানা পুলিশ খবর পেয়ে আহ শুক্রবার সকালে হিজলা ইউনিয়নের চরপাড়া গ্রামের হান্নান শেখের বাড়ি থেকে শিশু হত্যাকারী ফাইজুলকে আটক করে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
অপর একটি সূত্রে জানা যায়, ফাইজুলের শ্বশুর হান্নান শেখ মেয়ে লিপিকে চর বড়বাড়ি এলাকায় জমি কিনে দিয়ে তাদের সেখানে থাকতে বলে। কিন্তু ভ্যানচালক জামাই ফাইজুল শ্বশুরের দেয়া জমিতে না গিয়েই শ্বশুর বাড়িতেই স্ত্রীকে নিয়ে বসবাস করছিল। এ নিয়ে স্ত্রীর লিপি বেগমের সঙ্গে ফাইজুলের পারিবারিক কোন্দল চলছিল। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের জের ধরে শিশু ওসমানকে গলা টিপে হত্যার ঘটনা ঘটে। ঘাতক ফাইজুল শেখ নিজ সন্তানকে হত্যার কথা পুলিশের কাছে শিকার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













