শিশু মেহেদী হত্যার দায়ে একজনের ফাঁসি


হবিগঞ্জের বানিয়াচংয়ে মোবাইল ফোন হাতিয়ে নেয়ার জন্য আট বছরের শিশু মেহেদী হাসান রাসেল হত্যার দায়ে আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদকে ১০ হাজার টাকা জরিমানাও করেন আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় মামলার অপর দুই আসামি সিরাজ মিয়া ও সালেহ আহমেদকে খালাস প্রদান করা হয়।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভিন বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় মেহেদী’র মা স্বপ্না বেগম বাদী হয়ে আব্দুর রশিদসহ তিনজনকে আসামি করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আব্দুর রশিদের উপস্থিতিতে তার মৃত্যুদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ৮ অক্টোবর বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লা’র প্রবাসী আব্দুল হামিদের ছেলে মেহেদী’র কাছ থেকে মোবাইল ফোন হাতিয়ে নেয়ার জন্য একই গ্রামের আব্দুর রশিদ তাকে হত্যা করে পাশের মুক্তার জঙ্গলে কাদা মাটিতে পুতে রাখে। পরদিন তাকে আটকের পর ওই স্থান থেকে মেহেদী’র মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
তবে দোষী সাব্যস্থ না হওয়ায় সিরাজ মিয়া ও সালেহ আহমেদকে অব্যাহতি দেয়া হয়। রায়ের সময় সালেহ পলাতক ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













