কন্যাশিশুকে কীটনাশক পান করিয়ে হত্যা


পরপর চারটি কন্যার পর পঞ্চম সন্তানটিও পুত্র নয়। আর এই আক্ষেপে যশোরের অভয়নগরে তিনমাস বয়সী কন্যা সন্তানকে হত্যা করেছে এক পাষণ্ড বাবা।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দিন বলেন, রোববার শিশুটির মা ঘরের বাইরে কাজে গেলে, তাকে কীটনাশক পান করায় শিশুটির বাবা।
এরপর স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সোমবার সেখানেই শিশুটি মারা যায়।
পুলিশ জানিয়েছে, শিশুটির বাবার নাম শাফিয়ার রহমান মোল্লা। শিশুটি মারা যাওয়ার পর থেকে তার বাবা পলাতক রয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
সূত্র : বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













