শেরপুরে গৃহবধূ ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার
শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কুচনীপাড়া গ্রামের দরিদ্র রিকশা চালক সাবর আলীর ঢাকায় অবস্থানের সুযোগে গত মঙ্গলবার সাবেক ইউপি সদস্য শাহ জালাল ওই রিকশা চালকের ঘরে প্রবেশ করে স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













