রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেষ পর্যন্ত ট্রাক চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে চলেছেন। এবার তিনি আলোচনায় এলেন ট্রাক চালকের ভূমিকায় অবতীর্ণ হয়ে। ট্রাক চালকের আসনে বসে থাকা ট্রাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।

নতুন স্বাস্থ্য বিল নিয়ে গেলো বৃহস্পতিবার আলোচনায় বসেছিলেন ট্রাম্প। এর ফাঁকে তিনি হোয়াইট হাউস লনে আমেরিকান ট্রাকিং অ্যাসোসিয়েশন-এটিএ’র সঙ্গে আলোচনাও করেন।

এটিএ’র সদস্যদের সঙ্গে হ্যান্ড শেক করে সামনে থাকা ট্রাকটির চালকের ভূমিকায় অবতীর্ণ হন ৭০ বছর বয়সী ট্রাম্প। ট্রাক চালকের আসনে বসে বিভিন্ন ধরনের মুখভঙ্গি করেন। তারপর হর্ন বাজিয়ে ট্রাকটি চালানোর চেষ্টাও করেন। ছবি দেখে মনে হচ্ছে এক্ষেত্রে ট্রাম্প যথেষ্টই সফল হয়েছেন।

সঙ্গে সঙ্গেই ‘ট্রাম্প লাভস ট্রাকস’ নামে টুইটার মোমেন্ট তৈরি হয়ে যায়। সেখানেই ট্রাম্পের ট্রাক চালানোর ভিডিও ও ছবি পোস্ট করে অনেকেই মজা করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প