শৈলকুপায় হত্যা মামলার আসামীকে আটকের পর নির্যাতনের অভিযোগ..!


আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় এক হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগ উঠেছে। শৈলকুপার তমালতলা পুলিশ ক্যাম্পের এএসআই সোহেল সাইফুল ইসলাম নামে এক আসামীকে গ্রেফতারের পর পিটিয়েছে বলে আসামীর ছেলে সবুজ অভিযোগ করেছেন।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে দিগনগর ইউনিয়নের অচিন্তপুর গ্রাম থেকে হত্যার মামলার পলাতক আসামী সাইফুলকে গ্রেফতার করে তমালতলা পুলিশ ক্যাম্পের এএসআই সোহেল।
সবুজের ভাষ্যমতে মার বাঁচাতে সোহেল টাকা দাবী করেন তাদের কাছে। এএসআই সোহেল আসামীর স্বজনদের শাসিয়ে বলেন ভোর বেলা টাকা নিয়ে ক্যাম্পে না আসলে বুঝিয়ে দেবে দারোগা সোহেল কি জিনিস।
টাকা দিতে ব্যর্থ হলে এএসআই সোহেল তার পিতাকে মারপিট করে শীতের মধ্যে খালি গায়ে বসিয়ে রাখেন। বুধবার দুপুরে আসামী সাইফুলকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে পাঠানো হয়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রাকিবুদ্দীন রণি আসামী সাইফুলকে হাসপাতালে আনার কথা স্বীকার করে জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শৈলকুপার অচিন্তপুর গ্রামের মৃত উকিল শেখের ছেলে সাইফুলকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। তিনি বুকে ব্যাথা অনুভব করছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আবার নিয়ে যাওয়া হয়।
আসামীর ছোট ভাই আশরাফুল ইসলাম অভিযোগ করেন, এএসআই সোহেল ভোরে টাকা নিয়ে ক্যাম্পে দেখা করতে বলেন। তিনি ক্যাম্পে পৌছানোর আগেই তার ভাইকে মারপিট করে। আসামী সাইফুলের আরেক স্বজন অচিন্তপুর গ্রামের আজিজার লস্কার জানান, তমালতলা ক্যাম্প থেকে আসামী সাইফুলকে শৈলকুপা থানায় পাঠানোর গাড়ী ভাড়া বাবদ ৫শ’ টাকা দেওয়া হয়।
এরপর আসামীকে থানায় আনা হলে পরিবারের লোকজন দেখতে আসে। এ সময় এএসআই সোহেল থানায় এসে তাদেরকে বলেন, আমি কি ৫শ’ টাকার দারোগা? বিষয়টি নিয়ে তমালতলা ক্যাম্পের এএসআই সোহেল জানান, আসামীকে মারধর করা হয়নি। তাকে ধরে এনে শীতের মধ্যে বসিয়ে রাখা হয়েছিলো। আসামীর পরিবারের কাছে টাকা চাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ২০১০ সালে অচিন্তপুর গ্রামে গ্রাম্য সংঘর্ষে রোজদার আলী নামে একজন নিহত হয়। সেই হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ছিলেন সাইফুল। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে মারধর ও পরিবারের কাছে টাকা দাবীর বিষয়টি জানা নেই বলে ওসি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













