মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দৌলতপুরে পি,এস,সি পরীক্ষা দিচ্ছে পায়ে লিখে মুরসালিন

মোঃ শহিদুল ইসলাম সোহাগ : জন্ম থেকেই দুই হাত নেই মুরসালিন হোসেনের। তবুও হাল ছাড়েনি সে। হাত না থাকলে লেখাপড়া করতে তো আর মানা নেই। তাই সে চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষা গ্রহণ করে পঙ্গুত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করার।

সেই প্রত্যয়ে এ বছর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে মুরসালিন। দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী বড়ভুইপাড়া ব্রাক স্কুল থেকে সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে।

দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের দিনমজুর মিজানুর রহমানের ছেলে মুরসালিন। দুই ভাইয়ের মধ্যে সে বড়। একদিকে দারিদ্রতা। অন্যদিকে দুই হাত নেই। তাই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার বাবা মা পড়াতে সাহস পাননি।

ছেলের পড়ালেখার আগ্রহ দেখে বাড়ি সংলগ্ন ব্রাকস্কুলেই তাকে ভর্তি করে দেন। ব্রাকস্কুল থেকে প্রাথমিকের পড়াশোনা শেষ করে অবশেষে মুরসালিন হোসেন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে।

বড়ভুইপাড়া ব্রাক স্কুলের শিক্ষিকা পাপিয়া খাতুন জানান, মুরসালিনের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে তাকে এ স্কুলে ভর্তি করা হয়েছিল। তার স্মরণশক্তি ভাল এবং পড়াশোনায় বেশ মনোযোগী।

হাঁটাচলা ছাড়া নিজের সমস্ত কাজ মায়ের সাহয্যেই করে থাকে মুরসালিন। মুরসালিনের মা হিরা খাতুন জানান, গর্ভে থেকেই দুই হাত বিহীন জন্ম নেয় সে। বহুকষ্টে তাকে দিনদিন বড় করে তোলা হচ্ছে। হিরা খাতুন বলেন, ‘অভাবের সংসারে দু-বেলা দু-মঠো ভাত যোগাতে হিমসিম খেতে হয়।

তাই ছেলের লেখাপড়ার খরচ ও জামা কাপড় দিতে পারিনা। আবার ছেলের লেখাপড়ার ইচ্ছাশক্তিকেও ফেলতে পারছিনা। এ অবস্থায় ভবিষ্যতে কি করবো ভেবে পাচ্ছিনা।’ মুরসালিন জানায়, তার পরীক্ষা ভাল হচ্ছে। ফলাফল ভাল হবে বলে প্রত্যাশা তার।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদিন জানান, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে যে ধরণের সুবিধা দেয়া হয়ে থাকে মুরসালিনকেও সেভাবেই দেখা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত