শৈলকুপায় ২ বিঘা জমির চারাগাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, ১০ লাখ টাকা ক্ষতি !


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় ২ কৃষকের ২ বিঘা জমির চারাগাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ২ ভাইয়ের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
ক্ষতিগ্রস্ত কৃষক গোলাম সরওয়ার ও তার ভাই শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা চন্ডিপুর গ্রামের মাঠে নার্সারি স্থাপন করে গাছের চারা তৈরি করে আসছেন। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা শুক্রবার ভোরে ৪টি নার্সারিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৩০ হাজার মেহগনি গাছের চারা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল ইসলাম শৈলকুপা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













