মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শ্রেণি কক্ষে ছাত্রীদের যৌন হয়রানি: লম্পট শিক্ষকের কারাদন্ড

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালিন সময়ে বিভিন্ন অজুহাতে ছাত্রীদের শরীর স্পর্শ ও যৌন হয়রানি করার অভিযোগে রফিকুল ইসলাম (৪৫) নামের এক লম্পট শিক্ষকের ১ বছর কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার দুপুরে চাটমোহর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষককে এ শাস্তি প্রদান করেন।

অভিযুক্ত লম্পট শিক্ষক উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামের মোহাম্মদ আলির ছেলে ও চরইকোল উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, দির্ঘদিন যাবৎ অভিযুক্ত স্কুল শিক্ষক রফিকুল ইসলাম ক্লাস চলাকালিন সময়ে ও এর বাইরে সুযোগ বুঝে মেয়েদের শরীরে হাত দিয়ে যৌন নিপিড়ন করত। গত মঙ্গলবার বিষয়টি স্কুলসহ বিদ্যালয়ে জানাজানি হলে এলাকাবাসী ও অভিভাবকগন চরইকোল স্কুল মাঠে গিয়ে শিক্ষকের বিচার দাবীতে বিক্ষোভ করে।

বিক্ষোভ শেষে তারা আমার নিকট অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনাটি সত্য বলে প্রতীয়মান হওয়ায় বাংলাদেশ দন্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক অভিযুক্ত শিক্ষককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। টাকা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বিকেলে চাটমোহর থানা পুলিশের মাধ্যমে লম্পট শিক্ষককে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী