রবিবার, আগস্ট ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ষাটোর্ধ্ব বৃদ্ধের ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা

চাঁদপুরের ফরিদগঞ্জে মিজানুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের ধর্ষণে এক কিশোরী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এঘটনা ঘটে।

কিশোরীর ভাই বাদী হয়ে মামলা করলে পুলিশ ধর্ষণের অভিযোগে মিজানুরকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে হাজির করে।

পুলিশ জানায়, উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের এক বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করেন হাজীগঞ্জ উপজেলার কটদি গ্রামের পাঁচ সন্তানের জনক বৃদ্ধ মিজানুর।

তিনি একই বাড়ির ওই কিশোরীকে অপর এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক গড়ে তুলতে সহায়তা করেন। একপর্যায়ে ফাঁদে ফেলে তিন মাস আগে তাকে ধর্ষণ করেন মিজানুর।

গত কয়েকদিন আগে ওই কিশোরীর অন্তঃস্বত্তা হওয়ার লক্ষণ দেখা দিলে বিষয়টি জানাজানি হয়ে যায়। এলাকার একটি পক্ষ সালিশির নামে কালক্ষেপণ করায় কিশোরীর পরিবার রোববার চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের কাছে অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে মিজানুরকে ডেকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে সোর্পদ করেন পুলিশ সুপার। পরে রাতে ফরিদগঞ্জ থানায় ওই কিশোরীর বড় ভাই কাউছার বাদী হয়ে মামলা দায়ের করেন।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম জানান, থানায় মামলা দায়েরের পর ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: যুগান্তর

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী