রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সংবাদকর্মীর ওপর হামলা : অভিযোগ নিল পুলিশ

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আধাবেলা হরতালের সময় এটিএন নিউজের দুই সংবাদকর্মীকে মারধরের ঘটনায় একটি অভিযোগ নিয়েছে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, এটিএন নিউজের পক্ষ থেকে করা অভিযোগটি গ্রহণ করা হয়েছে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হবে কি না, সে বিষয়ে ওসি জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে কিছু প্রক্রিয়া আছে। সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দুদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদন পাওয়ার পর প্রক্রিয়া শেষে মামলা নেওয়া হবে।

দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পুলিশ হরতালকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে। হরতালের এ দৃশ্য ও সংবাদ সংগ্রহ করতে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মী। তখনই তাঁরা পুলিশের হামলার শিকার হন।

আহত সংবাদকর্মীরা হলেন এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীম। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হামলায় ক্যামেরাম্যান আবদুল আলিমের চোখের ওপরের অংশ কেটে গেছে। রিপোর্টারের হাত ও পায়ে আঘাত লেগেছে।

এ ঘটনার ছবি ও সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যে সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন রমনা বিভাগের এডিসি (প্রশাসন) নাবিদ কামাল শৈবাল, এডিসি আজিমুল হক ও এসি ইহসানুল হক। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঘটনার পর পরই শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানিয়েছিলেন, ‘ঘটনাস্থলের পাশে একটি ভিডিও ক্যামেরা আছে। সেই ক্যামেরার ভিডিও ফুটেজটি পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি সত্যি পুলিশের কেউ জড়িত থাকে, তবে তাদের অবশ্যই বিচার করা হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী