সচিবের গাড়িতে ফেনসিডিল, চালক আটক


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল্লাহ হাক্কানির প্রাইভেট কার থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ তার চালককে আটক করেছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার খাদগড়া এলাকা থেকে শনিবার বেলা ১১টার দিকে ওই প্রাইভেট কারসহ চালককে আটক করা হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মিজানুর রহমান জানান, সিনিয়র সহকারী সচিব মো. আবদুল্লাহ হাক্কানির ব্যক্তিগত প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-৩৭-০৩৬৮) করে তার চালক বাশার (৩২) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে ফেনসিডিল নিয়ে ঢাকা আসছিল। প্রাইভেট কার চান্দিনা উপজেলার মাদারিয়া এলাকায় এলে পুলিশ তা থামানোর সংকেত দেয়। এ সময় বাশার গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে চালিয়ে যায়। পরে খাদগড়া এলাকায় পুলিশ প্রাইভেট কার থামিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ বাশারকে আটক করে। তবে এ সময় সিনিয়র সহকারী সচিব গাড়িতে ছিলেন না।
বাশারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













