বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সন্তান না হওয়ায় স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিল স্বামী

বিয়ের আট বছর পরও সন্তান না হওয়ায় স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ইংরেজবাজার এলাকায় গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এদিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, গায়ে আগুন লাগার পর বিজলী রাউত নামের ওই নারীর শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। আর ঘটনার পর থেকে পলাতক আছেন স্বামী অখিল মণ্ডল। তাঁর পরিবারের বাকি সদস্যরাও পলাতক।

হাসপাতালে চিকিৎসাধীন বিজলী জানান, গতকাল রাতে স্বামী মাতাল অবস্থায় এসে তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে দেন। তবে স্বামী যে তার গায়ে আগুন দেবেন, সে কথা তিনি ভাবতেও পারেননি বলে জানিয়েছেন বিজলী। পরে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত নারীর পরিবারের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, আট বছর আগে ইংরেজবাজারের মহেশপুর বাগানপাড়ার বাসিন্দা বিজলী রাউতের সঙ্গে বিয়ে হয়েছিল অখিল মণ্ডলের। কিন্তু সন্তান না-হওয়ায় বিয়ের কিছু দিন পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী অখিল। আর সেই নির্যাতনে শামিল ছিলেন অখিলের মা-বোনও।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী