শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সন্তান প্রসবের পর হাসপাতালের আইসিইউতে পুলিশের স্ত্রীকে ধর্ষণ!

ভারতের হরিয়ানা প্রদেশের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ধর্ষণের শিকার হয়েছেন সদ্যপ্রসূতি এক মা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৩টার দিকে হরিয়ানার ঝাজর জেলার বাহাদুরগড় এলাকায় ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই প্রসূতি স্থানীয় এক পুলিশ কর্মকতার স্ত্রী।

জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার সুরেশ কুমার গণমাধ্যমকে জানান, হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধর্ষকের চেহারা ধরা পড়েছে। তার ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

তিনি আরো জানান, সন্তান জন্মদানে সিজার অপারেশনের পর পুলিশ কর্মকর্তার ওই স্ত্রীকে স্থানীয় সময় রাত ১টার দিকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এর পর রাত সাড়ে ৩টার দিকে অপরিচিত এক যুবক চিকিৎসকের পোশাক পরে আইসিইউতে প্রবেশ করে এবং ওই মহিলাকে ধর্ষণ করে বেরিয়ে যায়।

এছাড়া পাশের আরো একটি হাসপাতালের আইসিইউতে প্রবেশ করে ওই যুবক অন্য এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। তবে ওই মহিলার বাজানো অ্যালার্মে ভীত ওই ধর্ষক পালিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষিতার জবানবন্দির ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় একটি মামলা দায়ের করেছে। মহিলার আত্মীয়রা এ ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত