সন্তান হত্যার অভিযোগে মা আটক


সাভারে রবিউল নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে শিশুটির মাকে আটক করেছে পুলিশ।
আটক ইয়ানুর বেগমের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার দালালপুরে। তিনি দ্বিতীয় স্বামী শাহজাহান ফকির ও নিহত সন্তান রবিউলকে নিয়ে আশুরিয়া পলাশবাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আইয়ুব খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত কওে বলেন, রাতে রবিউল না ঘুমানোর বায়না করলে মা ইয়ানুর ক্ষিপ্ত হয়ে মারধর ও গলাটিপে ধরে। এসময় রবিউল জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে শিশু রবিউলের লাশ উদ্ধার করে এবং মা ইয়ানুরকে আটক করে থানায় নিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













