রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাতকানিয়ায় ‘বন্দুকযুদ্ধে সন্ত্রাসী’ নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ‘সন্ত্রাসী’ নিহত ও পুলিশের ৮ সদস্য আহত হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) ভোরে জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতের নাম আবুল বশর (৪০)। তার বাড়ি এওচিয়া ইউনিয়নে। তবে তার বাবার নাম জানা যায়নি। তিনি জামায়াত সমর্থক বলে দাবি করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২৪ টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, শনিবার (১৫ অক্টোবর) রাতে পুলিশ আবুল বশরকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রবিবার ভোর ৫টার দিকে এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে আবুল বশরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আবুল বাশার দু’পক্ষের বন্দুকযুদ্ধে মারা যায়।পুরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ওয়ান ইলেভেনের পর বশর এলাকা থেকে পালিয়ে যায়। বেশ কিছুদিন দেশের বাইরে ছিল। তবে পালাতক অবস্থায়ও বিভিন্ন ঘটনায় তার নামে পুলিশ মামলা দায়ের করে।কিছুদিন আগে সে এলাকায় এসেছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি

গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

  • পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
  • ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
  • আজ খুলে দেয়া হচ্ছে চট্রগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার
  • চট্টগ্রামে মিনিবাস উল্টে নিহত ২
  • চট্টগ্রামে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ, সড়ক অবরোধ
  • ক্রিকেট নিয়ে মারামারি: আহত স্কুলছাত্রের মৃত্যু
  • নারী আইনজীবীর নাক ফাটিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
  • চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি
  • চট্টগ্রামে ইয়াবাসহ ২ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
  • অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেললো চবি ছাত্রলীগ
  • সন্দ্বীপে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার
  • ‘পুলিশ মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা’