মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাত বছর প্রেম করেও বিয়ের জন্য অনশন প্রেমিকার!

দীর্ঘ সাত বছর ধরে প্রেম করার পরেও প্রেমিককে বিয়ে করার ‘যোগ্যতা’ অর্জন করতে পারেননি নাটোরের আশা নামে এক তরুণী। উপায়ান্তর না দেখে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে শুরু করেন অনশন। আর প্রেমিকার অনশন কর্মসূচি ঘোষণার পরই নিজ বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রেমিক হাফিজ।

ঘটনাটা নাটোর সদর উপজেলার মোকরামপুর গ্রামের। দুদিন অনশন করে অসুস্থ হয়ে পড়ায় প্রতিবেশিরা তাকে ধরাধরি করে ভর্তি করে দিয়েছে নাটোর আধুনিক সদর হাসপাতালে।

বর্তমানে বিষয়টি পুলিশের নজরে চলে গেছে। থানা পুলিশ দুই পক্ষের মধ্যে মিমাংসা করে দিতে দিন নির্ধারণ করে দিয়েছে।

প্রেমিক হাফিজ (২৮) নাটোর সদরের মোকরামপুর গ্রামের হাতেম আলীর ছেলে। প্রেমিকা তরুণীর নাম আতিয়া খাতুন আশা (২২)। তিনি নাটোর সদরের দত্তপাড়া গ্রামের আলতাফ হোসেনের কলেজপড়ুয়া মেয়ে।

আশার বাবা আলতাফ হোসেন ও এলাকাবাসী জানায়, সাত বছর আগে হাফিজের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আশার। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক জেনে যায় এলাকাবাসী। জানাজানি হওয়ার পরে তাদের প্রেমের সম্পর্ক মেনে নিতে নারাজ হাফিজের পরিবারের লোকজন। এক পর্যায়ে গোপনে তারা অন্যত্র হাফিজের বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে।

ঘটনা জানতে পেরে প্রেমিকা আশা হাফিজকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। কিন্তু হাফিজ কোনোভাবেই তাকে বিয়ে করতে রাজি হয়না। এর মধ্যেই হাফিজের বিয়ে অন্যত্র ঠিক হয়ে যায়। নিরূপায় হয় প্রেমিকা আশা শুক্রবার সকাল থেকে বিয়ের দাবিতে হাফিজের বাড়িতে গিয়ে উঠে। এ ঘটনায় দুই পক্ষের লোকজন বসে তাদের দুজনের বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এ ফাঁকেই হাফিজের পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে সরিয়ে দেয়। আর আশাকে নিজের বাড়ি ফিরে যেতে চাপ সৃষ্টি করে।

নিরূপায় হয়ে আশা হাফিজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে জানিয়ে দিয়ে অনশন ঘোষণা করেন। আশার অনশনের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে শনিবার রাতে পুলিশ হাফিজের বাড়ি গিয়ে আশাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে আশা অসুস্থ হয়ে পড়লে তাকে রাতেই নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে আশা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে নাটোর থানার উপ-পরিদর্শক আকতারুজ্জামান চৌধুরী জানান, ঘটনার বিস্তারিত জানার জন্য আশাকে থানায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করে রোববার তার বাবার জিম্মায় দেয়া হয়েছে। আশা সুস্থ হলেই এর মিমাংসা করা হবে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষকেই সোমবার থানায় ডাকা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী