সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাবেক স্বামীর সামনে তরুণী স্ত্রীকে ধর্ষণ: অতঃপর

ঢাকার সাভারে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে তরুণীর সাবেক স্বামী ও তাঁর বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে দিকে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় একটি ছয়তলা বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কয়েক বছর আগে সাভারের ওই তরুণীর (২২) সঙ্গে রাজধানীর উত্তরার শুভন নামের এক যুবকের বিয়ে হয়। চার মাস আগে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে আজ বিকেলে ব্যাংক কলোনি এলাকায় শুভন তাঁর বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইদুজ্জামানের বাড়িতে বেড়াতে আসেন। এরপর শুভনের বন্ধুর মা ওই তরুণীকে তাঁর বাসায় মোবাইল ফোনে ডেকে নেন। এ সময় নাইদুজ্জামান ও তাঁর বন্ধু শুভনকে ঘরে রেখে বাইরে যান তার মা।

পরে নাইদুজ্জামান ওই তরুণীকে তাঁর সাবেক স্বামী শুভনের সামনে একটি রুমে নিয়ে ধর্ষণ করেন। শুভন ধর্ষণের ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে কৌশলে ওই তরুণী বাড়ি থেকে বের হয়ে ধর্ষণের বিষয়টি প্রতিবেশীদের জানান। তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভন ও তাঁর বন্ধু নাইদুজ্জামানকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ধর্ষণের শিকার ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী