সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সালিশে যুবককে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

শহরের আদালত পাড়ায় এক আইনজীবির চেম্বারে স্বামী-স্ত্রীর বিরোধ মীমাংসার সালিশে বৈঠকে স্বামীকে মারধর করে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় কুমিল্লার সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মজিবুর রহমানের চেম্বারে এ ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ (২৬) জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন পরিষদের মাধবপুর গ্রামের আবদুল বাকেরের ছেলে।

আইনজীবির বাসায় সালিশে উপস্থিত থাকা বুড়িচং উপজেলার বাকশিমুল ইউপির সাবেক সদস্য মো. আবদুল করিম জানান, সবুজ ১১ মাস পূর্বে প্রেম করে জেলার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের শাহজাহানের মেয়ে ফাহিমা আক্তার মিমকে (২০) বিয়ে করেন। কিছুদিন যেতে না যেতেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। ইতোমধ্যে মিম ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সবুজকে না জানিয়ে ক্লিনিকে গিয়ে গর্ভপাত ঘটান।

এ ঘটনাকে কেন্দ্র করে মিমকে মারধর করে সবুজ। মিম নারী নির্যাতনের মামলা করার প্রস্তুতি নিলে উভয় পক্ষের স্বজনরা কুমিল্লা বারের সাবেক পিপি এ্যাডভোকেট মজিবুর রহমানের শরণাপন্ন হন। সোমবার বিকালে কুমিল্লা নগরীতে উভয় পক্ষের লোকেরা অ্যাডভোকেট মুজিবুর রহমানের চেম্বারে সালিশে বসেন। মাগরিবের আজানের সময় সালিশ বৈঠক বিরতি দেয়া হয়।

নামাজের পর নিহতের চাচা সুলতান এসে তাকে জানান, স্ত্রীর মামা আরমানসহ তার সহযোগীরা সবুজকে মারধর করে বিষ খাইয়ে দিয়েছে। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শালিসের প্রধান অ্যাডভোকেট মজিবুর রহমান জানান, ব্যাপারটি মীমাংসা করে দেয়ার জন্য উভয় পক্ষকে ডেকেছিলাম। মীমাংসা না হয়ে উভয় পক্ষ ঝগড়ায় জড়িয়ে পড়লে আমি তাদের বিদায় করে দেই। পরে বাইরে কি হয়েছে তা বলতে পারব না।

জেলা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, দাম্পত্য কলহে ওই যুবক বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত