সালিশে ২ যুবককে কুপিয়ে হত্যা


নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে একটি রিকশা গ্যারেজে সালিশ বৈঠকে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হোসাইনগর কলেজরোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা রিকশা গ্যারেজে আগুন ধরিয়ে দেয় এবং পাশের একটি রেডিমেড কাপড় তৈরির কারখানায় লুটপাট চালায়।
নিহতরা হলেন- ছায়া বৃত্ত মাল্টিপারপাস সমবায় সমিতির মালিক ওই এলাকার সাহেব আলীর ছেলে মিলটন (২৫) ও তার কর্মচারী ওই এলাকার মিজানুর রহমানের ছেলে পারভেজ (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে হোসাইনগর এলাকার একটি রিকশা গ্যারেজে ঝগড়া মিমাংসায় সালিশ বৈঠক বসে। সেখানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় তারা গ্যারেজে অবস্থানকারী ছায়া বৃত্ত মাল্টিপারপাস সমবায় সমিতির মালিক মিলটন ও তার কর্মচারী পারভেজকে কুপিয়ে হত্যা করে। আহত হন রিকশা গ্যারেজের কর্মচারী রাজীব। এ সময় দুর্বৃত্তরা রিকশা গ্যারেজটিতে আগুন ধরিয়ে দেয় এবং একটি রেডিমেড কাপড় তৈরির কারখানায় লুটপাট চালায়।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। ঘাতকদের শনাক্ত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













