সাড়ে চার বছরের শিশু ধর্ষণের শিকার: অতঃপর
নীলফামারীর ডিমলায় সাড়ে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক আমিনুর রহমানকে(৪৫) শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে টুনিরহাটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে পুলিশ। আমিনুর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামের মৃত. তহিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে সাড়ে চার শিশুটি প্রতিবেশি আমিনুর রহমানকে পান সুপাড়ি দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের বিষয়টি পরিবারের লোকজনদের জানিয়ে দিলে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় শিশুকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক প্রদীপ কুমার রায় জানান, ধর্ষণের আলামত পাওয়া যাওয়ায় আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর চিকিৎসা মহাবিদ্যালয়ে স্থানান্তরিত করি। শুক্রবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা করেন। (মামলা নং ১৬)।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রুহুল আমিন খান জানান, রাতেই অভিযান চালিয়ে টুনিরহাটস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধর্ষক আমিনুরকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।ধর্ষণের শিকার শিশুটি রংপুর চিকিৎসা মহাবিদ্যালয়ে রয়েছেন বলে জানান ওসি রুহুল আমিন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













