সিরাজগঞ্জে কারা ফটক থেকে পলাতক আসামি গ্রেফতার


সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামি কুলসুম খাতুনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার গোশালা মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুলসুম খাতুন সদর উপজেলার সয়দাবাদ গ্রামের মোতালেব মন্ডলের স্ত্রী।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা কারাগারের প্রধান ফটক থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি কুলসুম খাতুন খাতুন পালিয়ে যান।
এ ঘটনায় কারারক্ষী শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়। আসামি পালিয়ে যাওয়ার দুদিন পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার গোশালা মহল্লা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













