বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিরাজগঞ্জে দুইজনকে হত্যা

রাজগঞ্জের বেলকুচিতে তাঁত শ্রমিককে জবাই ও পেটে ছুরিকাঘাত এবং রায়গঞ্জে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গত রাতের কোন এক সময় দুবৃর্ত্তরা হত্যাকান্ড দুটি ঘটায়। সোমবার সকালে বেলকুচি ও রায়গঞ্জ থানার পুলিশ লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতরা হলো-বেলকুচি উপজেলার চন্দনগাঁতী পশ্চিমপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে তাঁত শ্রমিক রাহেল হোসেন (২৮) ও বগুড়ার শেরপুর উপজেলার তেলগাড়ী গ্রামের মৃত ইসাহাক হোসেনের ছেলে ভ্যানচালক রঞ্জু হোসেন (৩৫)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, তাঁত শ্রমিক রাহেল রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ী ফেরেনি। সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দুরে একটি ধান ক্ষেতে গলাকাটাবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সংবাদ দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের কারণ অনুসন্ধান ও খুনীদের শনাক্তে তদন্ত করা হচ্ছে।

অপরদিকে, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, রবিবার রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোন সময় দুর্বৃত্তরা ভ্যান চালক রঞ্জুকে শ্বাসরোধে হত্যার পর উপজেলার উপজেলার চান্দাইকোনা ইউপির নিধুরী রাস্তার ধারে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে সকালে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে প্রেরণ করা হয়েছে। উভয় ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত