বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিরাজদিখানঃ স্কুল ছাত্রীকে ধর্ষণের ২ দিনেও গ্রেপ্তার হয়নি মূল আসামি

আব্দুল্লাহ আল মাসুদ,(মুন্সিগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে স্কুল ছাত্রীকে ধর্ষণের ২ দিন পর হলেও মূল আসামি ইউপি সদস্য কামাল মোল্লাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।সহযোগি পান্না আক্তারকে গতকাল মঙ্গলবার ৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সহকারি পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা (সিরাজদিখান সার্কেল) জানান, সহযোগি আসামি পান্না আক্তারকে ৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মূল আসামি ইউপি সদস্য কামাল মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম জানান, ছাত্রীকে মেডিকেল পরীক্ষা করার পর ধর্ষণের আলামত পাওয়া গেছে। উলেখ্য গত রোববার সন্ধ্যায় উপজেলার বালুরচর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল মোল্লা ভি জি এফ এর কার্ড নেওয়ার কথা জানালে ছাত্রীর মা নার্র্গিস বেগম তার ৬ষ্ট শ্রেণীতে পড়–য়া মেয়েকে নিয়ে তার বাড়ীতে গেলে মাকে অন্য রুমে আটকে রাখে সহযোগি পান্না আক্তার। ছাত্রীকে দুই ঘন্টা ঘরে আটকিয়ে নেশাজাত দ্রব্য খাইয়ে ধর্ষণ করে কামাল মোল্লা। চিকিৎসাধিন অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। ছাত্রীর বাবা সানোয়ার বাদী হয়ে ২ জনকে আসামি করে সিরাজদিখান থানায় ধর্ষণ মামলা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি