মুন্সীগঞ্জঃ চিকিৎসককে মারধর করলেন রোগীর স্বজনরা


আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মায়ের চিকিৎসায় অসন্তুষ্ট হয়ে বন্ধুদের নিয়ে ডাক্তারকে মারধর করেছেন রাকিব(২২) নামের এক যুবক। সোমবার বেলা সাড়ে ১১ টায় মাকে নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বহি:বিভাগের সিনিয়র কনসালটেন্ট নাক কান গলার চিকিৎসক শেখ মো: মুনির উদ্দীনের চেম্বারে আসে। পরে রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করেন ডাক্তার।
এই ঘটনায় রাকিব অসন্তুষ্ট হয়ে ঘন্টা খানেক পর কয়েকজন সঙ্গীকে নিয়ে চিকিৎসক শেখ মো:মুনির উদ্দীনের উপর হামলা করেন। আবাসিক চিকিৎসক শাখাওয়াৎ হোসেন জানান, কোন কারণ ছাড়াই বহিরাগতরা হাসপাতালে ঢুকে এমন অনাকাঙ্খিত কাজ করলে তাদের দায়িত্ব পালন হুমকির মধ্যে পরে যাবে। এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও বি এম এর মুন্সীগঞ্জ শাখা, আগামী কাল মানব বন্ধন কর্মসুচি ও জরুরী চিকিৎসা বাদে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা বাকি চিকিৎসা বর্জনের ঘোষণা দিয়েছে। তবে এই ঘটনায় রাকিবের সহযোগি মিঠুকে আটক করেছেন পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













